• আজ

    ঢাকাসহ সারাদেশে ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

    ঢাকাসহ সারাদেশে ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২৩ | ৮:৫২ অপরাহ্ণ

    সারাদেশের আবহাওয়া গত কয়েকদিন ধরে মেঘলা রয়েছে। এমন অবস্থায় রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সোমবার সকালে অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০