• আজ

    সংরক্ষিত মহিলা আসনে শূন্য পদে ৯০ দিনের মধ্যে নির্বাচন

    সংরক্ষিত মহিলা আসনে শূন্য পদে ৯০ দিনের মধ্যে নির্বাচন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২৩ | ৯:০৫ অপরাহ্ণ

    জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে শূন্য পদে নির্বাচনের ক্ষেত্রে ৪৫ থেকে বাড়িয়ে ৯০ দিন নির্ধারণ করা হচ্ছে। এছাড়াও বৃদ্ধি করা হয়েছে জামানত।

    বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

    এছাড়া জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার নির্ধারণ করার বিধান রেখে ‌‌‌‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত (ভোটিংসাপেক্ষে) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০