• আজ

    কাউকে আদালতে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই: তথ্যমন্ত্রী

    কাউকে আদালতে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই: তথ্যমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬:২০ অপরাহ্ণ

    ড. মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক। তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে বলতে চাই- কেউ নোবেল পুরস্কার পেলে তিনি আইনের ঊর্ধ্বে নন। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷

    তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে; তাদের অনেকে কারাগারেও গেছেন। আইন এখানে নিজস্ব গতিতে চলবে। কাউকে আদালতে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই। আইন এবং আদালত যেভাবে সিদ্ধান্ত নেন, সরকার সেটি পালন করে মাত্র।

    হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে আইন ও আদালত স্বাধীন। দেশের আইন-আদালত স্বাধীন বলেই সরকারদলীয় অনেক এমপির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের কেউ কেউ কারাগারেও গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০