- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১:৪৬ অপরাহ্ণ
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই জন ও তিন জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ বদলি করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাক্ষরিত এক আদেশে ডিএমপির ট্রাফিক উত্তরা-বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামানকে ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে ও একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাক্ষরিত আরেক অফিস আদেশে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||