• আজ

    আমেরিকায় দুই সন্তানসহ এক দম্পতিকে গুলি করে হত্যা

    আমেরিকায় দুই সন্তানসহ এক দম্পতিকে গুলি করে হত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৫:২৭ অপরাহ্ণ

    প্রায়ই আমেরিকায় বিভিন্ন অমানবিক ঘটনা ঘটতে দেখা যায়। এবার দেশটির শিকাগো অঙ্গরাজ্যে দুই সন্তানসহ এক দম্পতিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাদের পোষা তিনটি কুকুরকেও গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটেছে শিকাগোর শহরতলীতে। এখানে অবস্থিত একটি বাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    স্থানীয় সময় রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রোমিওভিলে পুলিশ রুটিন মাফিক পর্যবেক্ষণের জন্য ওই বাড়িতে প্রবেশের পর মৃতদেহগুলো দেখতে পান। নিহত ওই দম্পতির পরিচয় জানা গেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

    নিহতরা হলেন, আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান অ্যাড্রিয়েল এবং ডিয়েগো। এছাড়া ঘটনাস্থল থেকে তাদের তিনটি কুকুরের মরদেহও উদ্ধার করা হয়েছে।

    শনিবার রাত বা রবিবার ভোরের দিকে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তারা এটা বিশ্বাস করেন না যে, ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন। বরং তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০