- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৭:০৮ অপরাহ্ণ
৪০তম বিসিএসের নন–ক্যাডার পদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।
৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি।
প্রথম দফায় আবেদন শেষ হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে নিয়োগে জটিলতা দেখা দিলে তা বাদ রেখে আবার আবেদন চায় পিএসসি। আবেদন শেষ হয় ৭ সেপ্টেম্বর।
গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার পদের চাকরিপ্রার্থীরা গত বছরের নভেম্বরে যোগ দিলেও নানা জটিলতায় এতো দিন নন-ক্যাডার পদের ফল আটকে ছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||