• আজ

    নগোরনো কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০

    নগোরনো কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪:৪৭ অপরাহ্ণ

    নাগোরনো কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।

    সূত্র অনুসারে, গত সপ্তাহে অঞ্চলটিতে সামরিক অভিযান শুরু করে আজারবাইজানের সেনাবাহিনী। মাত্র ২৫ ঘণ্টার অভিযানে বিচ্ছিন্ন অঞ্চলটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয় আজেরি বাহিনী। এরপর হাজার হাজার আর্মেনিয়ান জাতিগোষ্ঠীর নারী-পুরুষ এলাকাটি থেকে পালাতে শুরু করে।

    স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষ বলেছে, সোমবার সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্টের একটি জ্বালানি স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণ হয়। এই ঘটনায় ২৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে অনেকের অবস্থা ‘গুরুতর’।

    খবর অনুসারে, জ্বালানি ডিপোতে বহু মানুষ জ্বালানি নিতে লাইন দাঁড়িয়েছিল। তাদেরকে জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রায় ১০ মাস যাবত আজেরি সেনাদের অবরোধের কারণে সেখানে খাদ্য এবং পানি ও জ্বালানির ঘাটতি দেখা যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০