• আজ

    শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

    শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৫৩ পূর্বাহ্ণ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা জানায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফর করছেন।

    শেখ হাসিনার জন্য পাঠানো ফুলের ছবি প্রকাশ করে ভারতীয় হাইকমিশন ফেসবুকে লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০