- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ
ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্ক। ফলে শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাসিন্দাদের দ্রুত উচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল শুক্রবার বন্ধ রাখা হয়েছে।
আগের রাতে অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল। তিনি বলেন, এটি বিপদজ্জনক এবং জীবন বিধ্বংসী ঝড়।
এক্সে এক পোস্টে ক্যাথি হোচুল লিখেছেন, ‘আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি। এই অঞ্চলজুড়ে আমি তীব্র বৃষ্টিপাত দেখছি।’
তিনি জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন।
এ পর্যন্ত বন্যায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||