• আজ

    অক্টোবর মাসে উৎসবের যে কদিন ছুটি থাকবে

    অক্টোবর মাসে উৎসবের যে কদিন ছুটি থাকবে

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৩ | ১:৫২ অপরাহ্ণ

    হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমাও এই মাসে অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। এছাড়াও এ মাসে কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে।

    ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)

    ২৭ অক্টোবর (শুক্রবার) ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি কাটানো যাবে।
    ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)

    * ১৪ অক্টোবর (শনিবার), মহালয়া। এদিন ছুটি কাটানো যাবে।
    * ২২ ও ২৩ অক্টোবর (রবি ও সোমবার) দুর্গাপূজার অষ্টমী ও নবমী উপলক্ষ্যে দুদিন ছুটি কাটানো যাবে।

    * ২৮ অক্টোবর (শনিবার) লক্ষ্মী পূজা উপলক্ষে ছুটি নেয়া যাবে।

    ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)

    ২৮ অক্টোবর (শনিবার) প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে ছুটি নেয়া যাবে।

    উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মশিউর রহমান তালুকদার সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মো ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০