- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২৩ | ৫:০৭ অপরাহ্ণ
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর এই অবস্থায় ৪০ সেকেন্ডের সে ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়।
সোজাসাপটা শুভশ্রীকে কেউ কেউ লিখছেন, এ অবস্থায় জিম করে কি আপনি ঠিক করছেন? অনেকে আবার লিখছেন, ‘অন্যকে নকল করা ঠিক নয়।’ কেউ কেউ লিখেছেন, সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভাল ছিল। তার ওপর এখন আবার ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে দিয়ে সুস্থ থাকাটা দরকার। ‘মা হিসেবে শুভশ্রী নাকি একেবারেই অযোগ্য’ এমন কমেন্টও করে অনেকে।
যদিও এর আগে প্রেগন্যান্সি নিয়ে যখন মুখ খুলেছিলেন শুভশ্রী তখন জানিছিলেন অন্তঃসত্ত্বা মানেই অসুস্থ হওয়া নয়। তিনি রুগী নন। আপাতত সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে দিয়ে নিজের মতো এই প্রেগন্যান্সি জার্নি উপভোগ করছেন শুভশ্রী গঙ্গপাধ্যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||