• আজ

    দাম বেড়েছে সবজি ও মুরগির

    দাম বেড়েছে সবজি ও মুরগির

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩ | ১১:০৬ পূর্বাহ্ণ

    সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে সবজি ও মুরগির। বেশির ভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পিয়াজ, আলু ও মুরগির দামও বাড়তি।

    রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, হাতিরপুল ও বাড্ডারবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম বেড়ে প্রতি কেজি গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স-পটোল-চিচিঙা-ঝিঙা-কাঁকরোল ৮০ টাকা, গাজর ও টমেটো ১০০ থেকে ১২০ টাকা, শিম ১৮০ থেকে ২০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

    রাজধানীর বাজারে মুরগির দাম বেড়েছে। দুই সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম বাড়তি। দাম বেড়ে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং মানভেদে সোনালি মুরগি প্রতি কেজি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
    সরকারি নির্ধারিত দরে ট্রাকসেলে (খোলাবাজার) ডিম বিক্রি শুরু হওয়ায় বাজারে ডিমের দাম কিছুটা কমেছে।

    ফার্মের ডিম প্রতি ডজনে পাঁচ থেকে ১০ টাকা কমে ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পিয়াজ প্রতি কেজি ১০০ থেকে ১০৫ টাকা এবং আমদানি করা পিয়াজ প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা এবং আমদানি করা রসুন কেজি ১৮০ থেকে ২০০ টাকা। আলু কেজি ৫০ থেকে ৫৫ টাকা এবং আদা কেজি ২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০