• আজ

    বায়ুদূষণের শীর্ষ স্থানে রয়েছে লাহোর, চতুর্থ ঢাকা

    বায়ুদূষণের শীর্ষ স্থানে রয়েছে লাহোর, চতুর্থ ঢাকা

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

    বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বায়ুদূষণের শীর্ষে আজ পাকিস্তানের লাহোর। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ নম্বরে। শনিবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

    শীর্ষে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ৩০৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান দুর্যোগপূর্ণ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং শহরটির স্কোর হচ্ছে ২২৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

    তৃতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

    অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

    ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০