• আজ

    নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

    নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ

    চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যে নতুন শিক্ষাক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    রাজধানীর সেগুনবাগিচায় সোমবার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

    ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চলতি শিক্ষাবর্ষে চালু হলেও আগামী কয়েক বছরে মাধ্যমিকের সব শ্রেণিতে তা চালু হবে। নতুন শিক্ষাক্রমে হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    তবে অভিভাবকরা বলছেন, পরীক্ষা তুলে দিয়ে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পদ্ধতি তুলে দিয়ে সনাতন ব্যবস্থায় ফেরার দাবি জানিয়েছেন তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০