• আজ

    কোনো নির্বাচনকালীন সরকার থাকবে না: প্রধানমন্ত্রী

    কোনো নির্বাচনকালীন সরকার থাকবে না: প্রধানমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোন নির্বাচনকালীন সরকার থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত সদ্যসমাপ্ত বেলজিয়াম সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচন হবে এবং সময়মতোই হবে। নির্বাচন থামাতে পারবে না, আগেও পারেনি, এবারও পারবে না।’

    সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হয়, সেভাবে দিতে হবে। ’

    তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী। বিএনপি সন্ত্রাসী দল সেটা তারা আবার প্রমাণ করেছে।’

    ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী। সফর শেষে ২৭ অক্টোবর দেশে ফিরেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০