- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৩ | ১:৫৮ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে- ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়ত তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে। এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার সকালে সিলেট নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। বিএনপির সিনিয়র ও দায়িত্বশীল নেতারা এই সন্ত্রাস-হত্যার দায় এড়াতে পারেন না।
এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে সন্ত্রাসীদের আজীবনের জন্য বহিষ্কার করে সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||