• আজ

    তৃতীয় দফার অবরোধে সারাদেশে পুড়ল ১৬ যানবাহন

    তৃতীয় দফার অবরোধে সারাদেশে পুড়ল ১৬ যানবাহন

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ

    বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েকটি দলের ডাকা তৃতীয় দফা অবরোধে আগুনে পুড়েছে বেশ কিছু গাড়ি। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ১৬টি যানবাহনে আগুনে পুড়ার ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয় আটটি বাসে।

    শুক্রবার (১০ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন দুপরের পর থেকেই সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। বিকেলের পর রাজধানীতে যানজটও তৈরি হয়। সড়কে ভিড়ের মধ্যেই দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর শাহজাদপুর এলাকায় রাইদা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

    সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মাতুয়াইল মাদরাসা বাজার রোডে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বুত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেই আগুন নেভায়।

    ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ১১টার পর মিরপুর দিয়াবাড়ী এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ওই আগুন নেভায়। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    সারাদেশে ১৬টি আগুনের ঘটনার মধ্যে রাজধানীর হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইলে আটটি, ঢাকা বিভাগের গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি, রাজশাহী বিভাগের শিবগঞ্জ ও বগুড়ায় একটি, বরিশাল বিভাগের গৌরনদী ও বরগুনায় দুটি এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি বাস, ৪টি কাভার্ডভ্যান ও ২টি ট্রাক পুড়ে যায়।

    শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী রবিবার ভোর থেকে আবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। তবে তত্ত্বাবধায়কের দাবি নাকচ করে সরকার সংবিধানের বিধান অনুযায়ী ভোট করতে অনড়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০