- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৩ | ১০:১৩ পূর্বাহ্ণ
সারাবিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) দেয়া তথ্য মতে আজ ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণের তালিকায় ৩০২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা। অর্থাৎ রাজধানীর বায়ুর মান আজ ‘ঝুঁকিপূর্ণ’।
বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরে বায়ুর মানের স্কোর ২৮৫ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরে বায়ুর মানের স্কোর ২৪৩। এছাড়া ২১১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||