• আজ

    হারুন ভাইয়ের স্ত্রীর হোটেলে খেয়েছি: শামীম ওসমান

    হারুন ভাইয়ের স্ত্রীর হোটেলে খেয়েছি: শামীম ওসমান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ নভেম্বর ২০২৩ | ৫:৩২ অপরাহ্ণ

    প্রায়ই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে খেতে দেখা গেছে অনেককে। কেউ অফিসে গেলে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের পক্ষ থেকে ভাত খাইয়ে আপ্যায়ন করা হয়। ভাত খাওয়ানোর এমন কিছু ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই ডিবি কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা বা হাস্যরস ছড়িয়ে পড়ে।

    এবার সেই ডিবি কার্যালয়ে গিয়ে খেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ডিবি কার্যালয় থেকে বের হলে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান। তখন শামীম ওসমান বলেন, ‘হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন তার হোটেলে খেয়েছি।’

    বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয় যান সংসদ সদস্য শামীম ওসমান। সেখানে তিনি হারুন অর রশীদের সঙ্গে বৈঠক করেন।

    এ বিষয়ে শামীম ওসমান বলেন, হারুন ভাই আমার অনেক আগের পরিচিত। একসঙ্গে আমরা রাজনীতি করেছি। সে কারণেই দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে দেশকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছেন। এসব তথ্য তাকে দিয়েছি। সাধারণ মানুষ হিসেবে তথ্যগুলো দিয়ে গেলাম। হারুন ভাই ক্যাপাবল অফিসার, তিনি ব্যবস্থা নিতে পারবেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০