- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৫:১৭ অপরাহ্ণ
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার। এখনকার তরুণ ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আছে কিন্তু রাজনীতি নিয়ে ক্ষমতাকেন্দ্রিক লড়াইয়ে তেমন কোনো আগ্রহ নেই।
বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নতুন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিশ্বাস করে এবারে নির্বাচন কোন সহিংসতা হবে না এবং তারা তাদের ভোটটা দিতে পারবে। তবে আরো দলের অংশগ্রহণ থাকলে নির্বাচন উৎসবমুখর হতো বলেও তাদের বিশ্বাস। শিক্ষার্থীরা বলছেন, নতুন ভোটারদের অন্যতম চাওয়া বাজারে জিনিসপত্রের দাম কমুক। তারা বর্তমান সরকারের করা সার্বিক উন্নয়নে খুশী এবং এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক সেটাও চায়।
তবে, অভিযোগও আছে বিস্তর। তাদের অনুভূতি, ভোটে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর তাদের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনা করে না, তাদের সঙ্গে আলাপের প্রয়োজন বোধ করে না। ফলে তারা চান আগামী ৭ জানুয়ারির আগে ভোটে অংশ নেওয়া দলগুলো তাদের সঙ্গে নানান পরিসরে আলাপ করবেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর একমাসও বাকি নেই। ক্যাম্পাসে চায়ের আড্ডায় তরুণদের আলোচনায় বিষয়- কী হতে যাচ্ছে ৭ জানুয়ারি। ১১ কোটি ৯৬ লাখ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার। বিপুল সংখ্যক এই তরুণ এবার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কর্মী বলেন, ‘আমরা তরুণ সমাজ এখন আর হামলা নিপীড়নের রাজনীতি পছন্দ করি না। সব মানুষ ও তার কর্মকাণ্ডের মধ্যে রাজনীতি আছে। আমরা আমাদের চাহিদার জায়গাগুলো পূরণের আশ্বাস চাই, একটা ভালো জীবন কীভাবে উপার দিবে রাষ্ট্র সেই নিশ্চয়তা চাই। দিনের পর দিন রাজনীতির নামে যে অগ্নিসন্ত্রাস সেসবকে তরুণরা পছন্দ করে না।’
আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে থাকবে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের দেওয়া হিসাব বলছে, বর্তমানে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||