• আজ

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৭:১২ অপরাহ্ণ

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।

    রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ তুলেছিল ২৮৩ রান। জবাবে আরব আমিরাত মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০