• আজ

    ভারত সফরে গেলেন পিটার হাস

    ভারত সফরে গেলেন পিটার হাস

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩ | ৭:৩১ অপরাহ্ণ

    বড় দিনের ছুটি কাটাতে ভারতের দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বেসরকারি বিমান সংস্থার ভিস্তারার একটি ফ্লাইটে স্ত্রীকে নিয়ে তিনি দিল্লি গেছেন।

    কূটনৈতিক সূত্র পিটার হাসের বড় দিনের ছুটিতে ঢাকার বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

    এর আগে গত ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরেন তিনি।

    পিটার হাসের বাংলাদেশ ত্যাগ নিয়ে নানা সময়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু এবার তিনি বড়দিনের ছুটিতে গেছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০