• আজ

    শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা

    শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৫:২৮ অপরাহ্ণ

    আজ সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ গ্রহণ করবে নতুন মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারা শপথ গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন।

    এদিকে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    ৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি বৃহস্পতিবার তাদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০