• আজ

    শপথ নিতে বঙ্গভবনে পৌছেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

    শপথ নিতে বঙ্গভবনে পৌছেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৬:৫৬ অপরাহ্ণ

    আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে একে একে রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবনে প্রবেশ করেন মন্ত্রীসভার নবনির্বাচিত সংসদ সদস্যরা। সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    এই শপথ গ্রহণের মধ্য দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন।

    নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। এরপর তারা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন তারা। পরে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০