- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৪ | ৫:৪৬ অপরাহ্ণ
স্বাভাবিকভাবে নতুন বছরের প্রথম দিন আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর তারিখ। প্রথমে ১৫ জানুয়ারি শুরুর পরিকল্পনা থাকলেও তা এখন আরও পেছানো হয়েছে।
নতুন সরকারের দায়িত্বগ্রহণ ও অন্যান্য কারণে আরও কয়েক দিন পিছিয়ে আগামী ২০ কিংবা ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবি সচিব বিবেক সরকার রবিবার দুপুরে বলেন, ১৫ তারিখ মেলা শুরু করার এখন আর সময় নেই। এরইমধ্যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার প্রধান গঠিত হয়েছে, মন্ত্রীপরিষদও গঠিত হয়েছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আজ দায়িত্ব নিয়েছেন। আশা করছি দুই এক দিনের ভিতর ডেট ফাইনাল হয়ে যাবে।
‘এখন পর্যন্ত আমরা ২০ থেকে ২১ তারিখের ভিতরে মেলাটি অনুষ্ঠিত হবে মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ পাঠিয়েছি। সরকার প্রধান যখনই সময় দিবেন, তখনই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।’
ইপিবি সূত্র জানায়, এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। সে সব দেশের পণ্য এখানে প্রদর্শন করার পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজা হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মেলা শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হয়। অবশ্য মহামারি করোনার কারণে ২০২১ সালে এ মেলা হয়নি। ২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন হয়ে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) স্থায়ীভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||