• আজ

    সারাদেশে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৮

    সারাদেশে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৮

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৮ জন ভর্তি হয়েছেন।

    রবিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৪ জন এবং সারা দেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৩২ জন ছাড়পত্র পেয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনের একজন ঢাকা সিটিতে এবং আরেকজন ঢাকা সিটির বাইরে মারা যান। চলতি বছরের মোট সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

    চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৭০ জন। এর মধ্যে ঢাকাতে ২৫১ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

    চলতি বছরে এ পর্যন্ত ৪২৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১২৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল তিনশ জন ছাড়পত্র পেয়েছেন।

    বর্তমানে সারা দেশে মোট ২৩৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ১২১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১১৮ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০