- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ
আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই হামলা চালানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে তিনবার হামলা চালালো মার্কিন বাহিনী। এর মধ্যে প্রথম হামলা হয় গত বৃহস্পতিবার দিবাগত রাতে।
ওই হামলায় মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্য অংশ নেয়। পরবর্তী হামলায় শুক্রবার ও মঙ্গলবার। এসব হামলায় অংশ নেয়নি লন্ডন।
জানা গেছে, সর্বশেষ হামলায় স্থানীয় মঙ্গলবার ভোর সোয়া চারটায়। এই হামলায় মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা চারটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করে দেয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা ইউএস সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, হুথি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তৃতীয় মার্কিন সামরিক হামলা চালানো হয়, কারণ চারটি ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||