- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৪ | ১১:১৩ পূর্বাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন মাদকবিরোধী অভিযান চালায় ডিএমপি। এই অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২০ হাজার ৮৩২ পিস ইয়াবা, ৮.৫ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৫৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||