• আজ

    সুষ্ঠু নির্বাচন করতে সরকার আমাদের সহায়তা দিয়েছে: ইসি রাশেদা

    সুষ্ঠু নির্বাচন করতে সরকার আমাদের সহায়তা দিয়েছে: ইসি রাশেদা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২৪ | ৪:২০ অপরাহ্ণ

    আমরা ভালো একটা নির্বাচন করতে চেয়েছিলাম। না করতে পারলে হয়তো আমরা একটা সিদ্ধান্ত নিতাম। আমাদের সরকার সহায়তা দিয়েছে। তা নাহলে এক সুরে একভাবে কাজ করা সম্ভব হতো না। আশা করি, মান-সম্মানের সঙ্গে চলে যেতে পারব।’ দ্বাদশ জাতীয় সংসদ প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন।

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায়’ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

    ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আনিছুর রহমান, মো. আলমগীর বক্তব্য দেন। এ ছাড়া কমিশন সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০