• আজ

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৫

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৫

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:১৯ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৫ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ১৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছে।

    এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৯ জন, যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

    বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪০ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৬৬।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০