• আজ

    বাংলাদেশকে পিয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত : বাণিজ্য প্রতিমন্ত্রী

    বাংলাদেশকে পিয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত : বাণিজ্য প্রতিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:০৫ অপরাহ্ণ

    বাংলাদেশে পিয়াজ রফতানি করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এ কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এখন আনুষ্ঠানিকভাবে কাগজপত্র পেলে দ্রুত প্রতিবেশী দেশটি থেকে পণ্য আনা হবে বলেও জানান তিনি।

    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্ক ফোর্সের সভা শেষে  সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    তিনি বলেন, ভারত থেকে পিয়াজ ও চিনি আমদানির পদক্ষেপ নিয়েছি আমরা। তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দেশটির সরকার। এখন অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত বাংলাদেশে সেসব পণ্য আনা হবে।

    এর আগে ভারতের বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও ভোগ্যপণ্য এবং খাদ্য ও গণবিতরণবিষয়ক মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে টেলিফোনে আলাপ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। গত ২৪ জানুয়ারির ওই আলাপে ভারতের বাণিজ্যমন্ত্রীকে ১ লাখ টন চিনি এবং ৫০ হাজার টন পিয়াজ সরবরাহের পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০