- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মার্চ ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ
মিডিয়া সম্রাট ও ধনকুবের রুপার্ট মারডকের সঙ্গে তার প্রেমিকা এলেনা জুকোভার বাগ্দান হয়েছে। রুপার্ট মারডকের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।
৯২ বছর বয়সী রুপার্ট মারডক ৬৭ বছর বয়সী এলেনা জুকোভার সঙ্গে প্রেম করছেন বলে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল। ধারণা করা হয়, গত বছরের এপ্রিলে সাবেক পুলিশ চ্যাপলেইন (পুলিশের বিশেষ পরামর্শক) অ্যান লেসলি স্মিথের সঙ্গে অস্ট্রেলীয় বংশোদ্ভূত মারডকের বাগ্দান ভেঙে যাওয়ার পরপরই জুকোভার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুকোভা অবসরপ্রাপ্ত রুশ আণবিক জীববিজ্ঞানী।
চলতি বছর ক্যালিফোর্নিয়াতে মোরাগা ভিনিয়ার্ডে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা। এটি মারডকের পঞ্চম বিয়ে। তবে বাগ্দানের হিসাবে এটি ষষ্ঠ বাগ্দান। এর আগে অ্যানলেসলি নামের এক প্রেমিকার সঙ্গে তার বাগ্দান হলেও সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, আগামী জুনে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে মারডকের সঙ্গে যাদের বিয়ে হয়েছিল, তারা হলেন প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক অ্যানা মান, চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং এবং যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী জেরি হল।
সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং আয়োজিত এক অনুষ্ঠানে জুকোভার সঙ্গে পরিচয় হয় রুপার্ট মারডকের।
মারডকের বাগ্দত্তা জুকোভারও এর আগে বিয়ে হয়েছিল। রাশিয়ার তেল ব্যবসায়ী আলেক্সান্ডার জুকোভ তার সাবেক স্বামী।
নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারডক ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৯ সালে তিনি যুক্তরাজ্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও দ্য সান নামের সংবাদপত্র দুটি কিনেছেন। পরে নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন সংবাদ প্রতিষ্ঠান কিনে নেন মারডক।
১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকপ্রিয় চ্যানেল।
২০১৩ সালে প্রতিষ্ঠিত নিউজ করপোরেশনের আওতায় মারডক কয়েক শ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠানের মালিক। গত বছর ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে তিনি পদত্যাগ করে ছেলে লাচলানের হাতে দায়িত্ব ছেড়ে দেন। পরে এ দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব নিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||