- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২৪ | ১১:০২ পূর্বাহ্ণ
রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফেরদৌস (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরেক শ্রমিক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিমপুর কবরস্থানের পাশে একটি চারতলা ভবনে কাজ করছিলেন তারা। এসময় ফেরদৌস ওপর থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ফেরদৌস নীলফামারীর জলঢাকা থানার মাগুরা গ্রামের জহুরুল হকের সন্তান। আজিমপুরের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||