- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২৪ | ৬:৫১ অপরাহ্ণ
প্রতিদিনই বাড়ছে গরম। গ্রীষ্মের আগেই প্রখরতা দেখাচ্ছে বসন্তের মধ্যভাগ। ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির বার্তা নিয়ে রাজধানীতে বৃষ্টি। তবে স্বস্তির মধ্যেও ছিল ভোগান্তির চিত্র। হঠাৎ বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েন রাজধানী ঢাকার বাসিন্দারা। নগরবাসীর অনেককে এদিন কাকভেজা হয়ে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় শুরু হওয়া বৃষ্টি বিরামহীনভাবে চলে বিকেলে সাড়ে ৩টা নাগাদ। ঘণ্টাব্যাপী এ বৃষ্টিতে নগরীর অনেকে প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
দুপুরে রাজধানীর শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ, মৌচাক, সিদ্ধেশ্বরী এলাকা ঘুরে দেখা গেছে জলাবদ্ধতার চিত্র। অনেকেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটেছেন। টানা বৃষ্টিতে প্রধান সড়কসহ অলিগলিতেও জমেছে পানি। রাস্তায় পানি ওঠায় ড্রেনের ময়লাও সড়কে আছড়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে স্কুল ও অফিসফেরতদের। পথচারীরাও পানি মাড়িয়ে এগিয়েছেন গন্তব্যের দিকে। এসব এলাকায় বৃষ্টির কারণে সৃষ্টি হয় তীব্র যানজটও।
হঠাৎ বৃষ্টিতে প্রায় অপ্রস্তুত অবস্থায় দেখা গেছে সাধারণ মানুষকে। শান্তিনগর মোড়ে জুতা হাতে দাঁড়িয়ে ছিলেন বাড্ডার বাসিন্দা আকরাম হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, পল্টন থেকে রওনা হয়ে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি আসায় একটা দোকানে আধাঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। রাস্তায় এত পানি হাঁটার অবস্থা নেই। ইফতারের সময় হয়ে যাচ্ছে, যানজট ঠেলে রিকশায় করে যে যাবো সে অবস্থাও নেই।
মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||