- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২৪ | ৪:১৮ অপরাহ্ণ
রমজান উপলক্ষে স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২০ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
১৬০ টাকা কেজি দরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে এই চিনি কেনা হবে। টিসিবি এসব চিনি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৭০ টাকা কেজি দরে বিক্রি করবে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি প্রতিষ্ঠান থেকে এই চিনি কেনা হবে। যেহেতু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কিছু স্টক রয়ে গেছে। ওই স্টক থেকে আপতত কেনা হবে।
তিনি বলেন, বিদেশ থেকে চিনি আমদানি করতে একটু সময় লাগছে। এখন যেহেতু এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে তাই সাময়িকভাবে সরকার টু সরকার ১৬০ টাকা কেজি দরে চিনি কেনা হচ্ছে। এই চিনি সরকারি মিলে উৎপাদিত।
এছাড়া আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেজিপ্রতি ১০০ টাকা ৮০ পয়সা দরে ৮ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট খরচ হবে ৭৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||