• আজ

    আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৯ শিশু

    আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৯ শিশু

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২৪ | ১:১৪ অপরাহ্ণ

    আফগানিস্তানের গজনি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় ৯ জন শিশু নিহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) গজনির প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা হামিদুল্লাহ নিসার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রদেশে গেরু জেলায় এ ঘটনা ঘটেছে উল্লেখ করে হামিদুল্লাহ নিসার বলেন, ‘আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় ল্যান্ডমাইনটি সেখানে পোঁতা হয়েছিল। গতকাল হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। যে মাঠে মাইনটি পোঁতা ছিল, তার কাছেই খেলছিল শিশুরা।’

    ১৯৭৯ সালে আফগানিস্তানে অভিযান চালিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দশ বছর স্থায়ী হয়েছিল সেই অভিযান। মূলত সেই অভিযানের জেরেই গত শতকের নব্বইয়ের দশকে উত্থান ঘটে বর্তমানে ক্ষমতাসীন তালেবান বাহিনীর।

    অভিযানের সময় দেশটির বিস্তৃত এলাকাজুড়ে ল্যান্ডমাইন, মর্টারসহ বিভিন্ন বিস্ফোরক পুঁতেছিল সোভিয়েত বাহিনী। সেগুলোর অধিকাংশই এখনও নিষ্ক্রিয় করা হয়নি।

    সূত্র: এএফপি

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০