- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২৪ | ৪:৫৯ অপরাহ্ণ
টানা কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে রাজধানীজুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রাজধানীবাসীদের স্বস্তি দিতে শহর জুড়ে বইছে শীতলতার পরশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে আকাশ জুড়ে মেঘের খেলা শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস।
বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে।
প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে।
এদিন সকালে আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদনে ঢাকাসহ দেশের চার বিভাগের দু-এক জায়গায় মঙ্গলবার হালকা বৃষ্টি হওয়ার খবর জানায় আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশজুড়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
তাপপ্রবাহ চলাকালীন পর্যাপ্ত তরল খাবার গ্রহণ, সুতি কাপড় পরিধান করা, বেলা ১২টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে বের না হওয়া, ছায়ায় অবস্থান করাসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও আবহাওয়াবিদরা।
এর আগে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||