• আজ

    তীব্র দাবদাহে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

    তীব্র দাবদাহে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ এপ্রিল ২০২৪ | ২:৪৮ অপরাহ্ণ

    তীব্র গরমে পুড়ছে সারাদেশ। চলমান এই দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার (২১ এপ্রিল) থেকে ৭ দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

    শনিবার (২০ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ কথা জানিয়েছেন।

    তিনি বলেন, তীব্র গরমের কারণে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

    এর আগে, তীব্র গরমের কারনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম। তবে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছিলো শিক্ষা প্রশাসন। আজ দুপুরে আবার প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা এলো।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০