• আজ

    ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ সকল শিক্ষাপ্রতিষ্ঠান

    ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ সকল শিক্ষাপ্রতিষ্ঠান

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ এপ্রিল ২০২৪ | ৩:২৯ অপরাহ্ণ

    ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার (২১ এপ্রিল) থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। তবে চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা্র কথা চিন্তা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ (মাউশি) প্রতিটি দফতরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো।

    এর আগে, আজ শনিবার (২০ এপ্রিল) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনায় বলা হয়, দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের (হিট অ্যাল্যার্ট) পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

    উল্লেখ্য, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে আগামীকাল রোববার থেকে ক্লাস ফেরার কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

    তীব্র তাপপ্রবাহের মধ্যে করণীয় ঠিক করতে গত বৃহস্পতিবার বৈঠকে বসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সেদিনের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

    দাবদাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সাতদিন বন্ধ রাখার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। এমন অবস্থার মধ্যে ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০