• আজ

    ৪৫ পুলিশ পরিদর্শককে এএসপি পদে পদোন্নতি

    ৪৫ পুলিশ পরিদর্শককে এএসপি পদে পদোন্নতি

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

    সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

    সোমবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে।

    সহাকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- নিরস্ত্র পরিদর্শক ২২ জন, শহর ও যানবাহন পরিদর্শক চারজন এবং সশস্ত্র পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ১৯ জন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০