• আজ

    দেশে টানা ৮ম দফায় কমল স্বর্ণের দাম

    দেশে টানা ৮ম দফায় কমল স্বর্ণের দাম

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ মে ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ

    দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। বৃহস্পতিবার (২ মে) টানা অষ্টম দফায় ধাতব বস্তুটির দরপতন হলো। নতুন মূল্যে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ৮৭৮ টাকা কমানো হয়েছে।

    এর আগে ২১ এপ্রিল শেষ বারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, যা আগামীকাল শুক্রবার থেকে পাওয়া যাবে এক লাখ ৯ হাজার ১৬৩ টাকায়।

    বৃহস্পতিবার (২ মে) একই মানের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১১ হাজার ৪১ টাকা।

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার বিকালে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নতুন এ দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে। একইসঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।

    শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৩৫৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য আট হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৬৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৩৬৮ টাকা, যা আজ বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৮৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৭৯০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৪৭৮ টাকা।

    স্বর্ণের দাম কমলেও রূপার দামে নেই পরিবর্তন। সেই হিসেবে আগের দিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য ১১০ টাকা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০