• আজ

    রাজধানীতে হঠাৎ বৃষ্টি, জনমনে স্বস্তি

    রাজধানীতে হঠাৎ বৃষ্টি, জনমনে স্বস্তি

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ মে ২০২৪ | ৯:৪৭ অপরাহ্ণ

    রাজধানীতে দেখা দিয়েছে বহুল কাঙ্খিত বৃষ্টির। বৃহস্পতিবার (২ মে) রাত ৯ টার দিকে রাজধানীর শনির আখড়া, সূত্রাপুর, পোস্তগোলা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয় পাশের জেলা নারায়ণগঞ্জেও। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে।

    মে মাসেও তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। যদিও তাপপ্রবাহের পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র কালবৈশাখীর পূর্বাভাস দেয় তারা। সেখানে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা করা হয়। বৃহস্পতিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একমাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

    সেখানে বলা হয়, মে মাস জুড়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

    আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

    এর আগে রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও ৭২ ঘণ্টা বাড়ান হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১