• আজ

    ডলারের নতুন দাম নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

    ডলারের নতুন দাম নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মে ২০২৪ | ৭:৩০ অপরাহ্ণ

    ডলারের অফিসিয়াল দাম ১১০ টাকা। এবার সেই ডলার ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৮ মে) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দাম ঘোষণা করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

    গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত।

    ডলারের দাম বৃদ্ধিতে আমদানি ব্যয় বাড়তে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলেন, এতদিন ডলার পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পাওয়া যাচ্ছিল এবং দাম তুলনামূলক কম ছিল। এখন একসঙ্গে সাত টাকা বাড়ানোর ফলে আমদানি ব্যয় বাড়বে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০