• আজ

    ডিএমপির মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩১

    ডিএমপির মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩১

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ মে ২০২৪ | ১১:০২ পূর্বাহ্ণ

    রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএমপি। এই অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩৪ পিস ইয়াবা, ১৩২ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ টি মামলা রুজু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০