- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মে ২০২৪ | ৯:১১ অপরাহ্ণ
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে বর্তমার সরকার। ষষ্ঠ থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা সপ্তম পর্ব পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত উপবৃত্তিবিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজ তাহের খান। এছাড়াও উপবৃত্তিবিষয়ক কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, দেশের আটটি আঞ্চলিক কার্যালয় থেকে পাওয়া মোট ৭৬ হাজার ৭৮৯ জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় এসেছে।
ডিটিই স্টাইপেন্ড এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালু থাকায় এ কাজের গুণগত মান নিশ্চিত হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||