• আজ

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মে ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ

    রাজধানীতে প্রতিদিন নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএমপি। এই আভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে দুই হাজার ৭১৯ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

    আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০