• আজ

    সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

    সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ অক্টোবর ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ

    সারাদেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

    এতে বলা হয়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

    আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায় ৩৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন চট্টগ্রামের বান্দরবানে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

    এদিন সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি।

    সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিন ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে।

    আর বুধবার (২ অক্টোবর) রাজধানীতে সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০