- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২৪ | ২:১২ অপরাহ্ণ
উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া বিরাজ করার কারণে এবং সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত থাকায় ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলের ৬ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই নির্দেশনা দিয়েছে।
বিআইডব্লিউটিএ—এর নির্দেশনা অনুযায়ী নৌ-রুটগুলো হলো—ঢাকা টু হাতিয়া (নোয়াখালী), ঢাকা টু বেতুয়া (ভোলা), ঢাকা টু খেপুপাড়া (পটুয়াখালী), ঢাকা টু চরমন্তাজ (পটুয়াখালী), ঢাকা টু রাঙ্গাবালী (পটুয়াখালী) ও ঢাকা টু মনপুরা (ভোলা)।
বিআইডব্লিউটিএ—এর নির্দেশনায় বলা হয়, উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া, সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করায় এবং উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া, ঢাকা টু বেতুয়া, ঢাকা টু খেপুপাড়া, ঢাকা টু চরমন্তাজ, ঢাকা টু রাঙ্গাবালী, ঢাকা টু মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌ পথের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||