• আজ

    যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনও অবহেলিত: উপদেষ্টা নাহিদ

    যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনও অবহেলিত: উপদেষ্টা নাহিদ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ অক্টোবর ২০২৪ | ৭:৩৭ অপরাহ্ণ

    জুলাই-আগস্টে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, সেটি হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগের চেষ্টা করছে।

    শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    তথ্য উপদেষ্টা বলেন, ‘সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।’

    নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট বিজয়ের পরেই অনেক জায়গায় ভাগ-বাঁটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্খা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়াবে। যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনও অবহেলিত।’

    অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে এক হয়ে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০