• আজ

    আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২১ | ১০:০৪ পূর্বাহ্ণ

    নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি অংশে রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ভোর থেকে সাড়ে ৭ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গ্যাসের চাপ কম থাকবে ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায়।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের হরিপুরে ভালভ প্রতিস্থাপনের কাজ করবে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল ও বিতরণ কোম্পানি তিতাস গ্যাস। আর এ কারণে শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি এলাকায় গ্যাস সরবরাহ করবে না তিতাস।

    গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য ‘আন্তরিকভাবে’ দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০